আপডেট : ০৫ March ২০২০
করোনাভাইরাসের ছড়িয়ে পড়া ঠেকাতে ইতালিতে সব শিক্ষা প্রতিষ্ঠান ১৫ই মার্চ পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে দেশটির সরকার। চীনের বাইরে এ পর্যন্ত সবচেয়ে বেশি ১০৭ জনের মৃত্যু হয়েছে ইতালিতেই। আক্রান্ত হয়েছে তিন হাজারেরও বেশি মানুষ। দেশটির প্রধানমন্ত্রী জিউসেপ্পে কন্টি জানিয়েছেন, দেশটির স্বাস্থ্যসেবা এখন ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। অনেক স্কুল আগামী কয়েকদিন অনলাইনে শিক্ষা কার্যক্রম চালানোর ঘোষণা দিয়েছে। এছাড়া জনপ্রিয় ফুটবল লিগ সিরি-আ'সহ সবধরনের খেলা আগামী এক মাসের জন্য ইনডোরে সম্পন্ন করারও নির্দেশ দেয়া হয়েছে। এদিকে, করোনায় যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় প্রথম একজনের মৃত্যুর পর রাজ্যটিতে জরুরি অবস্থা জারি করেছেন গভর্নর। এ নিয়ে যুক্তরাষ্ট্রে এ ভাইরাসে ১১ জনের মৃত্যু হয়েছে। এছাড়া সিয়াটল ও সান ফ্র্যান্সিসকোতে নিজ কর্মীদের বাড়ি থেকে অফিস করার অনুরোধ জানিয়েছে মাইক্রোসফট। এ অবস্থায় করোনাভাইরাস মোকাবিলা ও এর প্রতিষেধক আবিষ্কারে ৮ দশমিক ৩ বিলিয়ন ডলারের জরুরি তহবিল ছাড় করেছে কংগ্রেস।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১