বাংলাদেশের খবর

আপডেট : ০৮ February ২০২০

‘নোনা জলের ভালোবাসা’


ভালোবাসা দিবস উপলক্ষে ছোট পর্দার বিশেষ আয়োজনগুলো হয়ে বেশ চোখে পড়ার মতো। বিশেষ করে এই দিবসে প্রচুর নাটক নির্মাণ করা হয়। আর সেই সব নাটকে আধিক্য পায় ভালোবাসার গল্প। তেমনই এক ভালোবাসার গল্পের নাটকে অভিনয় করেছেন সজল ও সারিকা।

‘নোনা জলের ভালোবাসা’ শিরোনামের নাটকটি নির্মাণ করেছেন গোলাম মুক্তাদির। ফ্রেশ সয়াবিন ওয়েল নিবেদিত নাটকটি প্রযোজনা করেছেন শাহরিয়ার শাকিল।

এরই মধ্যে নাটকটির একটি প্রমো প্রকাশ করা হয়েছে। এখানে নানা রূপে দেখা যাচ্ছে সজলকে। কখনো সারিকাকে নিয়ে ভালোবাসার রাজ্যে হারিয়েছিন তিনি। কখনো ধমক দিচ্ছেন। একসময় দেখা যায় হাসপাতালের বেডে শুয়ে আছেন তিনি। মাথার চুল উঠে গেছে। বোঝাই যাচ্ছে কঠিন কোনো রোগে ভুগছেন তিনি।

নিজের অসুখের খবর জেনেই কি ভালোবাসার মানুষের সঙ্গে খারাপ ব্যাবহার করতেন তিনি, নাকি অন্য কোনো কারণ! এসব জানা যাবে নাটকটি দেখলেই।

সজল-সারিকা ছাড়াও নাটকটিতে আরো অভিনয় করেছেন আবুল হায়াত, ইন্তেখাব দিনার প্রমুখ। আগামী ১৪ ফেব্রুয়ারি রাত ৯টা ২০ মিনিটে আরটিভিতে প্রচারিত হবে নাটকটি।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১