বাংলাদেশের খবর

আপডেট : ০৫ February ২০২০

সখীপুরে বৈদেশিক কর্মসংস্থানের দক্ষতা ও সচেতনতা শীর্ষক সেমিনার


টাঙ্গাইলের সখীপুরে বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অর্থায়নে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে বিদেশ যাওয়ার পূর্বে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ, স্বাস্থ্য পরীক্ষা, চাকুরীর চুক্তিপত্র, ভিসা পাওয়া ও ফি পরিশোধে এবং রশিদ গ্রহণসহ বিভিন্ন বিষয়ে সচেতনতামূলক আলোচনা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিনুর রহমানের সভাপতিত্বে উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার, জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয়ের সহকারী পরিচালক কার্তিক দেবনাথ, সহকারী কমিশনার (ভূমি) হা-মীম তাবাসসুম প্রভা,  টাঙ্গাইল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ কামরুজ্জামান, প্রেসক্লাব সভাপতি শাকিল আনোয়ারসহ বিভিন্ন ইউনিয়ন চেয়ারম্যান, কলেজ শিক্ষক, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১