আপডেট : ০৪ February ২০২০
পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) এক কর্মকর্তাকে হেনস্তা করার অভিযোগে ঢাকা উত্তর সিটি করপোরেশনের নবনির্বাচিত কাউন্সিলর শাখাওয়াত হোসেন শওকতকে গ্রেপ্তার করেছে পুলিশ। খিলগাঁও থানার ইন্সপেক্টর (তদন্ত) রাহাত খান বিষয়টি নিশ্চিত করেছেন। শাখাওয়াত হোসেন আওয়ামী লীগ সমর্থিত নবনির্বাচিত কাউন্সিলর এবং ২৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। সোমবার খিলগাঁও থানায় কাউন্সিলরের বিরুদ্ধে একটি মামলা করেন এসবির ওই কর্মকর্তা। মামলা নম্বর ৭। মামলার এজাহারে জানা গেছে, সোমবার পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) এক পরিদর্শককে (ইন্সপেক্টর) মারধর করেন শাখাওয়াত হোসেন শওকত। সেই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের খিলগাঁও জোনের সহকারী কমিশনার জুলফিকার আলী জানান, গ্রেফতার কাউন্সিলরকে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১