বাংলাদেশের খবর

আপডেট : ০৩ February ২০২০

ওমানে সড়ক দুর্ঘটনায় কুলাউড়ার ২ যুবকের মৃত্যু


মধ্যপ্রাচ্যের ওমানের সড়কে কুলাউড়া উপজেলার বাসিন্দা ২ প্রবাসীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বর্তমানে তার লাশ ওমানের আদম এলাকায় হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

গতকাল রোববার ০২ ফেব্রুয়ারি রোববার স্থানীয় সময় বিকাল ৫টায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মো. লিয়াকত মিয়া (৩৫) ও ছবুর আলী (৩৮)।

জনা যায়, কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের সঞ্জর পুর গ্রামের শহীদ আলীর ছেলে ছবুর আলী (৩৮) ও হাজীপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড বিলের পার গ্রামের বাসিন্দা মরহুম মুসলিম আলী ওরফে মকু মিয়ার ৩য় ছেলে ছেলে মো. লিয়াকত মিয়া (৩৫) জীবিকার তাগিদে মধ্যপ্রাচ্যের ওমানে যান। সেখানকার আদম এলাকায় টেক্সি গাড়ী এবং বাইসাইকেল দুর্ঘটনা মো. লিয়াকত মিয়া ও ছবুর আলীসহ ৪ বাংলাদেশী নিহত হন। নিহত অন্যদের কোন পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয় ইউনিয়ন পরিষদের মেম্বার গুলজার আহমেদ জানান, নিহত মো. লিয়াকত মিয়ার মা স্ত্রী ও এক পুত্র সন্তান রয়েছে। নিহতদের লাশ দেশে আনার প্রক্রিয়া চলছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১