আপডেট : ০৩ February ২০২০
দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়সমূহে সুশাসন ও আর্থিক শৃঙ্খলা সুনিশ্চিত করতে অভিন্ন হারে সিন্ডিকেট ও অর্থ কমিটির সভার সিটিং অ্যালাউন্স নির্ধারণ করেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। সিদ্ধান্তটি দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়সমূহের রেজিস্ট্রারকে পত্র মারফত অবহিত করা হয়। বর্তমানে দেশের বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয় কর্তৃক গঠিত সিন্ডিকেট, অর্থ কমিটি ও একাডেমিক কাউন্সিল ও নিয়োগ কমিটির সভায় আগত বহিঃস্থ সদস্যগণকে সিটিং অ্যালাউন্স বাবদ বিভিন্ন হারে ভাতা প্রদান করা হয়। কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী সিন্ডিকেট সভার ক্ষেত্রে ন্যূনতম ৪ হাজার টাকা থেকে সর্বোচ্চ ১০ হাজার টাকা , অর্থ কমিটির সভার জন্য ন্যূনতম সাড়ে তিন হাজার টাকা থেকে সর্বোচ্চ ৮ হাজার টাকা এবং একাডেমিক কাউন্সিল এবং নিয়োগ কমিটির জন্য ৩ হাজার টাকা থেকে সর্বোচ্চ ৬ হাজার টাকা নির্ধারণ করা হয়। বহিঃস্থ সদস্যগণ প্রাপ্যতা অনুযায়ী প্রকৃত যাতায়াত ভাড়া পাবেন বলে পত্রে উল্লেখ করা হয়েছে। কমিশনের বেসরকারি বিশ্ববিদ্যালয় বিভাগের পরিচালক ড. মোঃ ফখরুল ইসলাম স্বাক্ষরিত পত্র গত রোববার বেসরকারি বিশ্ববিদ্যালয়সমূহের রেজিস্ট্রারকে প্রেরণ করা হয়েছে। পত্রে বর্ণিত নির্দেশনা যথাযথভাবে প্রতিপালন ও অণুসরণের জন্য অনুরোধ জানানো হয়েছে। বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন-২০১০ এ সিন্ডিেিকট, অর্থ কমিটি ও একাডেমিক কাউন্সিল গঠনের বিষয়টি উল্লেখ রয়েছে। উল্লেখ্য, বর্তমানে দেশে ১০৫ টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ৯৬ টিতে শিক্ষাকার্যক্রম চালু আছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১