আপডেট : ৩১ January ২০২০
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের চিকিৎসায় ১১ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে বলে জানিয়েছেন ওই মেডিকেল বোর্ডের সদস্য কার্ডিওলজিস্ট প্রফেসর এসএম মোস্তফা জামান। আজ শুক্রবার বিকেলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের জরুরি বিভাগের সামনে মেডিকেল বোর্ডের এই সদস্য সাংবাদিকদের বিষয়টি জানিয়েছেন। এ সময় প্রফেসর এস এম মোস্তফা জামান বলেন, তিনি (কাদের) দুই বার স্যুপ খেয়েছেন। নেতাকর্মীরা আসছেন, তাদের সঙ্গে দেখা করছেন, কথা বলছেন। আমরা চেষ্টা করছি উনার সঙ্গে কথা না বলতে দেওয়ার জন্য। কিন্তু তারপরেও কিছু ক্ষেত্রে আটকানো যাচ্ছে না। প্রধানমন্ত্রী কঠোরভাবে নির্দেশনা দিয়েছেন কোনো নেতাকর্মীকে না ঢুকতে দেওয়ার জন্য। আর প্রধানমন্ত্রী নিজেও আজ আর আসবেন না। মেডিকেল বোর্ডে কে কে আছে জানতে চাইলে তিনি বলেন, এই মেডিকেল বোর্ডে কোনো প্রধান রাখা হয়নি। এক থেকে ১১ পর্যন্ত সিরিয়াল অনুযায়ী আছে ১১জন। ওবায়দুল কাদেরের চিকিৎসার প্রক্রিয়া জানিয়ে এই কার্ডিওলজিস্ট বলেন, আমরা বলতে পারি সকালে তিনি যে অবস্থায় এসেছিলে এখন স্থিতিশীল। আশা করছি আরো স্থিতিশীল হবেন। তবে যেহেতু হাটের বিষয় আগে একবার কার্ডিয়াক অ্যারেস্ট ছিল বাইপাস করা হয়েছে। আজকে সকালেও ওনার ব্লাড প্রেসার অনেক বেশি হয়েছিল। শ্বাসকষ্ট হয়েছিল, আমরা লেসিক একটি ইনজেকশন দিয়ে। কনজারভেটিভ ম্যানেজমেন্টের মাধ্যমে সুস্থ রাখা হয়েছিল। এখন তিনি অবজারভেশনে রয়েছেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১