বাংলাদেশের খবর

আপডেট : ২৮ January ২০২০

পূর্বধলায় ট্রাক চাপায় এক ব্যক্তি নিহত


নেত্রকোণার পূর্বধলায় রাস্তা পারাপারের সময় ট্রাক চাপায় মোঃ নাসির উদ্দিন (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছে।

আজ মঙ্গলবার বিকাল সাড়ে ৩টায় দিকে ময়মনসিংহ-বিরিশিরি রোডের আতকাপাড়া নামক এলাকায় দুর্ঘটনা ঘটে। নিহত নাসির পূর্বধলা উপজেলার সদর ইউনিয়নের শীজকান্দি গ্রামের কাজিম উদ্দিনের ছেলে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, ময়মনসিংহ-বিরিশিরি রোডের আতকাপাড়া নামক এলাকায় মেসার্স গিরিপথ তেলের পাম্পের দক্ষিণ পাশে জমিতে কাজ করে ধানের চারা নিয়ে রাস্তার পারাপার হতে গেলে জারিয়াগামী বেপরোয়া ট্রাকটি চাপা দেয় ও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ট্রাকটি (ঢাকা মেট্রো ট-২২-৬৬৩৩) আটক করে পূর্বধলা থানায় নিয়ে আসা হয় কিন্তু ঘাতক ট্রাক চালক পালিয়ে যায়।

পূর্বধলা থানার পরিদর্শক (তদন্ত) মোঃ রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১