বাংলাদেশের খবর

আপডেট : ২০ January ২০২০

পদাতিকের ৪২তম বর্ষপূর্তি


পদাতিক নাট্য সংসদের আলোচিত প্রযোজনা ‘গুণজান বিবির পালা’। নাট্যদলটির প্রতিষ্ঠাবার্ষিকীতে মঞ্চস্থ হচ্ছে এ নাটক। এটি রচনা ও নির্দেশনায় সায়িক সিদ্দিকী।

আগামীকাল মঙ্গলবার পদাতিক নাট্য সংসদের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী। ওইদিন সন্ধ্যা ৬টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় সাংস্কৃতিক ব্যক্তিদের উপস্থিতিতে আড্ডা, স্মৃতিচারণ, চা-চক্রের আয়োজন করা হয়েছে।

চা-চক্র পর্ব শেষে সন্ধ্যা ৭টায় জাতীয় নাট্যশালার মূল হলে দলটির আলোচিত প্রযোজনা ‘গুণজান বিবিরি পালা’ প্রদর্শিত হবে।

এ নাটকের গল্পে উঠে এসেছে দেশের গ্রামীণ ঐতিহ্য। সাধারণত পালার ঘটনাপ্রবাহ কোনো ব্যক্তিমানুষের জীবনে পালাক্রমে ঘটে যাওয়া বিষাদময় ঘটনার আখ্যান। থিয়েটার চর্চার ভেতরের সুখ-দুঃখ, হাসি-কান্নাকে পালার আঙিকে উপস্থাপন করা হয়েছে এ নাটকে।

‘গুণজান বিবির পালা’য় বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মমিনুল হক দীপু, মশিউর রহমান, সাঈদা শামছি আরা, জয় মণ্ডল, সালমান শুভ, ইকরাম, শরীফুল ইসলাম, মো. ইমরান, জিতু, আবু সাইদ, কনিকা।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১