বাংলাদেশের খবর

আপডেট : ১৮ January ২০২০

মহাদেবপুরে ফেনসিডিলসহ মহিলা কারবারি গ্রেপ্তার

নওগাঁর মহাদেবপুরে ফেনসিডিলসহ গ্রেপ্তারকৃত মাদক কারবারি আলেকা খাতুন প্রতিনিধির পাঠানো ছবি


নওগাঁর মহাদেবপুরে ৭৫ বোতল ফেনসিডিলসহ অলেকা খাতুন (৪৬) নামে এক মহিলা মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল শনিবার সকাল সাড়ে ১১টায় রাইগাঁ ইউনিয়নের মাতাজীহাট বাজার এলাকা থেকে মহাদেবপুর থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত অলেকা খাতুন নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার করমজাই গ্রামের মোঃ বকুল হোসেনের স্ত্রী।

পুলিশ সূত্রে জানাগেছে গোপন সংবাদের ভিত্তিতে এস আই খোকন ও এ এস আই মাসুদ রানাসহ সঙ্গীওফোর্স অভিনব কায়দায় নিজ শরীরে ৭৫ বোতল ফেনসিডিল সাজিয়ে নিয়ে যাওয়ার পথে উপজেলার রাইগাঁ ইউনিয়নের মাতাজীহাট বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেন। 

এ বিষয়ে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নজরুল ইসলাম জুয়েল ঘটনার সত্যতা স্বীকার করে বলেন এ বিষয়ে মহাদেবপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১