আপডেট : ১০ January ২০২০
গাজীপুর সিটি করপোরেশনের জরুন কোনাবাড়ীতে ইসলাম নিট কম্পোজিট লি. নামে একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ শুক্রবার দুপুরে প্রতিষ্ঠানটির পঞ্চম তলায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে জয়দেবপুর ও কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করছে। এদিকে প্রতিষ্ঠানটির শ্রমিক মো. মজনু জানান, জুমার নামাজের পর শুনি আগুন লেগেছে। কারখানার ভিতরে অনেক লোক আটকা আছে। গাজীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সুভাষ বাড়ই জানান, এখনো আগুন লাগার প্রকৃত কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হতে পারে। আর এ ঘটনায় এখনো হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১