বাংলাদেশের খবর

আপডেট : ০৮ January ২০২০

ফিল্ম ক্লাবের সেক্রেটারি ওমর সানী


বাংলাদেশ ফিল্ম ক্লাবের সেক্রেটারি নির্বাচিত হয়েছেন জনপ্রিয় অভিনেতা ওমর সানী। ফিল্ম ক্লাবের নিয়মানুযায়ী সদস্য পদে বিজয়ীদের মধ্য থেকে একজনকে সেক্রেটারি নির্বাচন করেন সভাপতি ও ক্যাবিনেটের সদস্যরা। সেই নিয়মেই ওমর সানী এই দায়িত্ব পেলেন।

গত বছরের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত ফিল্ম ক্লাবের নির্বাচনে সদস্য পদে জয়ী হন ওমর সানী। তিনি অভিনেতা অমিত হাসানের প্যানেল থেকে নির্বাচন করে এই পদে জয়ী হন। নির্বাচনে সভাপতি পদে আতিকুর রহমান লিটনকে হারিয়ে ২৪২ ভোট পেয়ে নির্বাচিত হন অমিত হাসান।

তার প্যানেল থেকে কার্যনির্বাহী সদস্য পদে ওমর সানী ছাড়াও বিজয়ী হয়েছেন পপি, রত্না, সাফি উদ্দিন সাফি, রাফিউদ্দিন সেলিম, মাহমুদুল হক পলাশ, জাহিদ হোসেন, রবিন খান, রশিদুল আমিন হলি ও আবদুল্লাহ জেয়াদ।

তাদের মধ্য থেকে ওমর সানীকে সেক্রেটারি পদে দায়িত্ব দেওয়া হয়েছে। এই দায়িত্ব পেয়ে সানী বলেন, ‘আমাকে জেনারেল সেক্রেটারি হিসেবে নির্বাচিত করার জন্য আমার সভাপতি অমিত হাসান এবং ক্যাবিনেট সদস্যদের কাছে আমি কৃতজ্ঞ। আর কৃতজ্ঞ সমস্ত ফিল্ম ক্লাবের মেম্বারদের কাছেও।’

১৯৯৩ সালে মুক্তি পাওয়া ‘চাঁদের আলো’ সিনেমা দিয়ে আলোচনায় আসেন ওমর সানী। এরপর থেকেই নব্বই দশকদের ঢাকাই ছবির ক্রেজ হয়ে ওঠেন এই চিত্রনায়ক।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১