বাংলাদেশের খবর

আপডেট : ০৩ January ২০২০

ভুয়া পুলিশ গ্রেপ্তার

গাড়ি থামিয়ে তল্লাশী সুযোগ বুঝেই ছিনতাই!

পুলিশের হাতে গ্রেপ্তারকৃত ভুয়াপুলিশের একটি দল প্রতিনিধির পাঠানো ছবি


সারা দিন অপেক্ষা সন্ধ্যা নামবে কখন। সন্ধ্যা নামলেই মিশনে নামে হাতে হ্যান্ডকাপ, ওয়াকিটকিসহ সাদা পোশাকের এক দশ পুলিশ। যে কোনো যান বাহন থামিয়েই চালাত তল্লাশী। সন্দেহ হলেই আড়ালে নিয়ে মাদক দিয়ে ভয় দেখিয়ে নেওয়া হতো মোটা অঙ্কের টাকা। এমনি ভুয়া চার পুলিশকে ছিনতায়কালে গ্রেপ্তার করে শ্রীপুর থানা পুলিশ। গজেীপুরের শ্রীপুরে প্রভাতী বনশ্রী পরিবহন নামে একটি ছিনতায়কালে তাদের গ্রেপ্তার করাহয়।

আজ শুক্রবার রাতে উপজেলার জৈনা এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে হ্যান্ডকাপ ও ওয়াকিটকি উদ্ধার করা হয়েছে।

আটককৃতরা হলেন বরিশালের বন্দর থানার বারইকান্দা গ্রামের ইব্রাহিম শিকদারের পুত্র হাসান শিকদার (২৫) গাজীপুরের জয়দেবপুর থানার গিলাগাছিয়া গ্রামের মমতাজ উদ্দিনের পুত্র মিয়া পরান (২৫) .শ্রীপুর থানার নগরহাওলা গ্রামের মনির হোসেনের জসিম উদ্দিন (২৭) ও একই এলাকার তোতা মিয়ার ছেলে . শামিম মিয়া (২৬)।

শ্রীপুর থানার এস আই আলাউদ্দিন জানান, গত রাতে জৈনা এলাকায় প্রভাতী বনশ্রী বাসে পুলিশ পরিচয়ে যাত্রীদের দেহ তল্লাশী করতে শুরু করে চার ব্যক্তি। এ সময় তাদের আচরণ দেখে বাস চালকের সহকারীর সন্দেহ হলে সুযোগ বুঝে পুলিশকে খবর দেন । পরে খবর পেয়ে দ্রুত ঘটনান্থলে গিয়ে ভুয়া চার পুলিশ পরিচয়দানকারীকে হাতেনাতে আটক করা হয়।

শ্রীপুর থানার ওসি লিয়াকত আলী জানান, আটককৃতরা পুলিশ পরিচয়ে নিয়মিতই গাড়ীতে ছিনতাই করতো। শুক্রবার সকালে ছিনতাই মামলায় তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১