আপডেট : ০২ January ২০২০
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচনে মেয়র পদে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন সাত প্রার্থী। আওয়ামী লীগ ও বিএনপিসহ দলীয় সব প্রার্থীকেই বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আজ বৃহস্পতিবার রাজধানীর গোপীবাগে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা মো. আবদুল বাতেন এ সিদ্ধান্ত দেন। বৈধ প্রার্থীরা হলেন- আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপস, বিএনপির ইশরাক হোসেন, জাতীয় পার্টির সাইফুদ্দিন আহমেদ মিলন, ইসলামী আন্দোলন বাংলাদেশের আব্দুর রহমান, এনপিপির বাহারানে সুলতান, গণফ্রন্টের আব্দুস সামাদ সুজন ও বাংলাদেশ কংগ্রেসের আক্তারুজ্জামান।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১