বাংলাদেশের খবর

আপডেট : ২৮ December ২০১৯

শ্রীপুরে অগ্নিকাণ্ডে পুড়েছে ২০ বসতঘর


গাজীপুরের শ্রীপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২০ টি বসতঘর পুড়ে গেছে। আজ শনিবার কেওয়া পশ্চিমখণ্ড এলাকায় এ ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট এক ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।  পুড়ে যাওয়া বসতঘরগুলোতে বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা থাকতেন।

স্থানীয়রা জানিয়েছে, শনিবার সকালে শ্রীপুর পৌরসভার ৫ নম্বার ওয়ার্ডের কাউন্সিলর জিলাল উদ্দিন দুলালের বাড়িতে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় একঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে বসতবাড়িতে থাকা সব আসবাবপত্র পুড়ে যায়। তবে দমকলকর্মীরা প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমান জানাতে পারেনি। বসতঘরগুলোতে স্থানীয় বিভিন্ন কারখানার শ্রমিকরা ভাড়া থেকে কাজ করতেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীপুর ফায়ার সার্ভিসেরে স্টেশন অফিসার রাম প্রসাদ বলেন, খবর পেয়ে দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভাতে কাজ শুরু করেন। এক ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনা হয়। তবে তিনি আগুন লাগার কারণ জানাতে পারেননি। ক্ষয়ক্ষতির পরিমানও নিরুপণ করা যায়নি।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১