বাংলাদেশের খবর

আপডেট : ২৮ December ২০১৯

রামগঞ্জে বাল্যবিয়ে থেকে রক্ষা পেল মাদ্রাসা ছাত্রী

রামগঞ্জে বাল্যবিয়ে থেকে রক্ষা পেল মাদ্রাসা ছাত্রী প্রতিনিধির পাঠানো ছবি


লক্ষ্মীপুরের রামগঞ্জে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) হস্তক্ষেপে বাল্যবিয়ে থেকে রক্ষা পেয়েছে নাদিয়া আক্তার  নামে ৮ম শ্রেণির এক ছাত্রী।

গতকাল শুক্রবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনতাসির জাহানের হস্তক্ষেপে উপজেলার চন্ডিপুর ইউনিয়নের ফকিরপুর গ্রামের ব্যাপারি বাড়িতে এ বাল্যবিয়ে বন্ধ করা হয়।

জানা যায়, হরিশ্চর মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্রী ও ফকির পুর গ্রামের ব্যাপারি বাড়ির নজরুল ইসলামের মেয়ে নাদিয়া আক্তারের সঙ্গে কাউনিয়া গ্রামের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার তারেক হোসেন এর সঙ্গে বিয়ের আয়োজন চলছিল। এ সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান  স্থানীয় ইউপি সদস্য খিজির আহমেদ ও স্থানীয় চৌকিদার কে পাঠিয়ে বিয়ে বন্ধের নির্দেশ দেন। কিন্তু এ নির্দেশ না মেনে কনের বাবা বিয়ের কার্যক্রম অব্যাহত রাখে।

পরে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বোরহানউদ্দিন পুলিশ নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হলে পুলিশের উপস্থিতি টের পেয়ে বর ও তার লোকজন বিয়ে বাড়ি থেকে পালিয়ে যায়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বিয়ে বাড়িতে উপস্থিত হয়ে বিয়ে বন্ধ করে  মেয়ে ও তার বাবা - মাকে আটক করে। পরে সন্ধায়   কনের ১৮ বছর বয়স না হওয়া পর্যন্ত বিয়ে দেবেন না মর্মে ৮হাজার টাকা অর্থদণ্ড দিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১