বাংলাদেশের খবর

আপডেট : ২১ December ২০১৯

মাধবপুরে গাঁজা সহ সাবেক কমিশনার গ্রেপ্তার

গাঁজা সহ গ্রেপ্তারকৃত সাবেক কমিশনার বেনু রায় প্রতিনিধির পাঠানো ছবি


হবিগঞ্জের মাধবপুর থানা পুলিশ গাঁজা সহ সাবেক পৌর কমিশনার বেনু রায় সহ ২ জনকে গ্রেপ্তার করেছে।

আজ শনিবার দুপুরে আদালতের নির্দেশে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন, মাধবপুর পৌরসভার ৯নং ওয়ার্ডের সাবেক কমিশনার নোয়াগাঁও গ্রামের বাসিন্দা বেনু রায় (৫৩) এবং পশ্চিম মাধবপুর শান্তিপাড়ার দিল্লর আলীর ছেলে আলী আজগর (৪০)।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল হোসেন জানান, শুক্রবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে মাধবপুর পৌরশহরের নোয়াগাঁও গ্রামে অভিযান চালিয়ে ৩ কেজি গাঁজা সহ উল্লেখিত ২ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে মাধবপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। মাধবপুর থানার উপপরিদর্শক আলাউদ্দিন গ্রেপ্তারকৃত সাবেক কমিশনার বেনু রায় ও আলী আজগরকে হবিগঞ্জ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে হাজির করলে বিজ্ঞ বিচারক তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১