বাংলাদেশের খবর

আপডেট : ২০ December ২০১৯

সরিষা ফুলে ছেয়ে গেছে গোদাগাড়ীর ফসলের মাঠ

সরিষা ফুলে ভরে গেছে গোদাগাড়ীর মাঠ প্রতিনিধির পাঠানো ছবি


দিগন্ত প্রসারী সরিষা ফুলে ভরে গেছে রাজশাহীর গোদাগাড়ী। আকাস বাতাস জুড়ে সরিষার ফুলের মৌ মৌ গন্ধে ভরে উঠেছে উপজেলার বিভিন্ন মাঠ জুড়ে। উপজেলার বাসুদেবপুর, কমলাপুর, আষাড়িয়াদহ চরাঞ্চল ও খাল-বিলের মাঠ সরিষার হলুদ ফুলে ফুলে ভরে গেছে।

উপজেলার বিভিস্স মাঠ ঘুরে দেখা যায়, চলতি মৌসুমে কৃষকরা বেশী সরিষা চাষ করছে। গত বছরের তুলানায় এইবার সরিষার লক্ষ্য মাত্রা বেশি, তার কারণ কৃষকরা ধানের ও টমেটোর প্রতি আগ্রহ হারিয়ে অনেক কৃষকই সরিষা ফসলের দিকে ঝুকেছে। বাসুদেবপুর ইউনিয়নের কৃষক আলেক জানান ধানের দাম না থাকায় হতাশায় ভুগছে তারা, তাছাড়া অনেক কৃষক ধান চাষ করে লোকসানের সম্মুখিন হয়েছেন। এ ছাড়াও গত মৌসুমে টমেটোতে লোকসান হওয়ার কারণে সাধারণ কৃষক লোকসানকে পুষিয়ে নিতে ও হতাশাকে দূর করতে সরিষা চাষে আগ্রহী হয়েছেন। মোহনপুর ইউনিয়নের কৃষক ইসরাইল জানান ধান চাষের পাশাপাশি এবার রবি শস্য ফসলের প্রতি তিনি নজর দিয়েছেন। ধানের লোকসানকে পুষিয়ে নিতে এবার ২ একর সরিষা ও ১ একর মসুরী ১ একর পেঁয়াজের বীজ চাষ করছেন।

সরিজমিন ঘুরে দেখা যায় উপজেলার খাল বিলে সরিষার ফুলে ফুলে ও মৌ মৌ গন্ধে ভরে উঠেছে বাসুদেবপুর বিলচড়ুইসহ অনেক জায়গায়। পাশাপাশি দূর দুরান্ত থেকে আসা মধু চাষীরা মধুর সন্ধানে এসে মধু উৎপাদানের প্রযুক্তি ব্যবহার করে সরিষার ফুলে মধু চাষ করছেন। দুর দুরান্ত থেকে আসা সাধারণ ক্রেতারা কেজী প্রতি ৩শ’/৪শ’ টাকা দরে সরিষা ফুলের মধু কিনে নিয়ে যাচ্ছে। সরিষার ফুলে ফুলে হলুদ বর্ণের বর্ণিল হওয়ায় বিল গুলোতে ও জমির আশে পাশে স্কুল কলেজের ও এলাকার ছেলে মেয়েরা শীত মৌসুমে বনভোজনের আয়োজন করছে। বনভোজনের পাশাপাশি সরিষার ফুলের সৌন্দর্যকে ধরে রাখার জন্য অনেক তরুণ-তরুণীরা ক্যামারা ও ভিডিও মাধ্যমে নিজেদের ছবি সরিষার ফুলের সাথে ধরে রাখছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১