আপডেট : ২০ December ২০১৯
ময়মনসিংহের জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) পৃথক অভিযান চালিয়ে ৮ জুয়ারি ও মাদক ব্যবসায়ীসহ ১২জনকে গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে জুয়ার সামগ্রী, ৬০ গ্রাম হেরোইন ও একশত পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ডিবির ওসি শাহ কামাল আকন্দ জানান ডিবির এসআই আক্রাম হোসেনের নেতৃত্বে একদল পুলিশ ফুলবাড়ীয়ার বালাশ্বর এলাকা থেকে জুয়াখেলারত অবস্থায় ৮ জুয়াড়িকে গ্রেপ্তার করে। গ্রেপ্তাকৃতরা হলো, লিয়াকত আলী, জামিল মিয়া, আবুল কালাম, মোঃ ইসরাফিল, কামাল হোসেন, খোবাইজ মিয়া, নজরুল ইসলাম ও আবুল হোসেন। এসআই আজিজুল হক গফরগাওয়ের পাগলা থানার নিগুরিয়া থেকে ১০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী মনির হোসেন ও মোহাম্মদ শেখকে গ্রেপ্তার করে। এছাড়া এসআই আব্দুল জলিল নগরির পাটগুদাম হাজী কাশেম আলী কলেজের সামনে থেকে ৫০ গ্রাম হেরোইন ও একশত পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী বিল্লা হোসেন ও মোঃ সাদ্দাম ওরফে সাজ্জাদ শরীফকে গ্রেপ্তার করে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১