আপডেট : ২০ December ২০১৯
সরকারি রাজস্ব ছাড়া অবৈধ ভাবে মোবাইল আমদানী করায় কক্সবাজার শহরের বিলকিস মার্কেট থেকে ৬ ব্যবসায়িকে আটক করেছে র্যাব। গতকাল বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪ টায় বিলকিস মার্কেটে পরিচালিত এক অভিযানে অবৈধভাবে আমদানিকৃত লাইসেন্স বিহীন নকল ১৭ (সতের) টি মোবাইল ফোন ও ১৩ (তের) টি স্মার্ট ওয়াচ ও ব্যক্তিগত ব্যবহৃত ০৬ (ছয়) টি মোবাইল উদ্ধার করা হয়। যার মুল্য আনুমানিক ২ লাখ ৫০ হাজার টাকা। এ সময় আটককৃত ৬ ব্যবসায়ী হচ্ছে মোঃ নাছির উদ্দি, মোঃ সোহেল, মোঃ আব্দুল্লাহ, মোঃ নুর ইসলাম, মোক্তার আহম্মেদ, মোঃ নওশা মিয়া। বিষয়েটি প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন র্যাব ১৫ এর কর্মকর্তা মোহাম্মদ রবিউল ইসলাম।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১