আপডেট : ১৯ December ২০১৯
সোনাগাজীতে ট্রাক চাপায় আনোয়ার হোসেন রুবেল নামে ব্যবসায়ী নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে সোনাগাজী-ফেনী সড়কের সাতবাড়িয়া ব্রাক অফিস সংলগ্নস্থানে ঘটে। নিহত আনোয়ার হোসেন পৌরসভার এক নাম্বার ওয়ার্ডের মহেশ্চর গ্রামের আব্বাস আলি মাঝি বাড়ির মৃত মৃত হারুনুর রশিদের ছেলে। সোনাগাজী পৌর সভার কাশ্মিরবাজার সড়কে তার একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, মতিগঞ্জ ব্রাক অফিস থেকে বের হয়ে মোটরসাইকেল নিয়ে সোনাগাজীর দিকে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা ফেনী অভিমুখে ট্রাক(ফেনী-ট-০২-০১৩৬) তাকে চাপা দিলে সে ঘটনাস্থলে নিহত হয় এবং তার ব্যবহৃত মটরসাইকেল (ঢাকা মেট্রো-এ-০৬-৯২২৭) ক্ষতিগ্রস্থ হয়। ঘটনার পর পরই ঘাতক ট্রাক চালক পালিয়ে যায়। নিহতের মা রাহেলা বেগম জানায়, ব্র্যাক ব্যাংকের ঋনের কিস্তি পরিশোধ করে ফেরার পথে ট্রাক চাপায় সে নিহত হয়। সোনাগাজী মডেল থানার ওসি মঈন উদ্দিন আহমদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ ও ঘাতক ট্রাকটি থানায় নিয়ে আসে। নিহতের মা ও স্ত্রীর আবেদনের প্রেক্ষিতে ময়না তদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১