আপডেট : ১৮ December ২০১৯
জনপ্রিয় সঙ্গীতশিল্পী বাপ্পা মজুমদার ও অভিনেত্রী-উপস্থাপিকা তানিয়া হোসাইন দম্পতি মেয়ে সন্তানের বাবা-মা হয়েছেন। আজ বুধবার সকাল ১০টা ৩৮ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ফুটফুটে মেয়ে সন্তানের জন্ম দেন তানিয়া। এক ফেসবুক স্ট্যাটাসে বাপ্পা মজুমদার জানান, আপনাদের সবার আশীর্বাদে আমরা মা-বাবা হয়েছি। মা–মেয়ে দুজনই ভালো আছে।’ তিনি বলেন, ‘এ সত্যিই ভীষণ আনন্দের অনুভূতি। ভাষায় প্রকাশ করার মতো নয়। সবার কাছে আমাদের মেয়ে ও মেয়ের মায়ের জন্য দোয়া চাই।’ ২০১৮ সালের ১৬ মে দুই পরিবারের উপস্থিতিতে বাপ্পা মজুমদার ও তানিয়ার বাগদান অনুষ্ঠিত হয়। রাজধানী ঢাকার পশ্চিম পান্থপথে তানিয়ার বাসায় এই বাগদান সম্পন্ন হয়। পরে ২৪ জুন একেবারে ঘরোয়া আয়োজনের মধ্য দিয়ে বিয়ে হয় তাদের।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১