বাংলাদেশের খবর

আপডেট : ১৫ December ২০১৯

তরুণ গায়ক পৃথ্বীরাজ আর নেই


তরুণ গায়ক ও সংগীত পরিচালক পৃথ্বীরাজ মারা গেছেন।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৪ বছর।

পারিবারিক সূত্র জানায়, শনিবার রাত ১০টার দিকে পৃথ্বী ধানমন্ডিতে তার নিজের স্টুডিওতে গিয়েছিল। রাত সাড়ে ১২টা পর্যন্ত তার কোনো খবর না পেয়ে পরিবারের সদস্যরা সেখানে যান। পরে স্টুডিওর দরজা ভেঙে ভেতরে ঢুকলে পৃথ্বীকে অচেতন অবস্থায় পাওয়া যায়।

দ্রুত সিটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা রাত সাড়ে ৩টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

পৃথ্বী এবিসি রেডিওতে প্রডাকশন ইনচার্জের দায়িত্বে ছিলেন।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১