বাংলাদেশের খবর

আপডেট : ০৯ December ২০১৯

 কলমাকান্দায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত


নেত্রকে‍ানার কলমাকান্দা উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে র‌্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার দুপুর ২ টায় উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মো. আব্দুল খালেক তালুকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাকির হোসেন, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান আফরোজা বেগম, উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা পপি রানী তালুকদার, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মনিরুল ইসলাম, দুর্নীতি প্রতিরোধ কমিটির উপজেলা শাখার সভাপতি কামরুন নাহার, সম্পাদক চার্লস নকরেক, বড়খাপন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একেএম হাদিছুজ্জামান, শিক্ষক ইন্দ্রজিত সাহা, মাহতাব উদ্দিন মোহসিন ও সদস্য প্রান্ত সাহা বিভাস প্রমূখ।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১