বাংলাদেশের খবর

আপডেট : ২৭ November ২০১৯

কলমাকান্দায় ইয়াবাসহ যুবলীগ নেতা আটক


নেত্রকোনার কলমাকান্দায় রংছাতি ইউনিয়নের ৪নং ওয়ার্ডের যুবলীগের সভাপতি ফারুক হোসেনকে (২৮) আটক করেছে পুলিশ। মঙ্গলবার উপজেলার রংছাতি ইউনিয়নের বেস্তপুর এলাকা থেকে ২০ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ফারুক ওয়ার্ডের যুবলীগের সভাপতি হওয়ার সুবাদে দীর্ঘদিন ধরে এলাকায় মাদক সেবন ও মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল। তার বিরুদ্ধে কলমাকান্দা থানায় নারী ও শিশু নির্যাতন আইনসহ একাধিক মামলা রয়েছে।

যুবলীগের নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, ২০১৮ সালের ৯ এপ্রিল উপজেলার রংছাতি ইউনিয়নের রংছাতি উচ্চ বিদ্যালয় মাঠে ৪নং ওয়ার্ডের সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে ফারুক রংছাতি ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সভাপতি পদে নির্বাচিত হয়।

এ ব্যাপারে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল করিম জানান, ফারুক এলাকায় দীর্ঘদিন ধরে জুয়া ও মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল। এমন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোরে বেস্তপুর এলাকায় অভিযান পরিচালনা করে ২০ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়। পরে ওইদিনই তাকে নেত্রকোনা জেলা আদালতে পাঠানো হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১