আপডেট : ২৬ November ২০১৯
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় ৪১তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন করা হয়। আজ মঙ্গলবার পাঁচবিবি মহিলা কলেজে এ মেলার উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান মনিরুল শহীদ মুন্না। উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাদিম সারওয়ারের সভাপতিত্বে বক্তব্য রাখেন পাঁচবিবি পৌর মেয়র আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব, উপজেলার ভাইস চেয়ারম্যান সোহরাব হোসেন ও রাজিনারা টুনি, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু বকর সিদ্দিক মন্ডল প্রমুখ। অনুষ্ঠান স্থলে সরকারী-বেসরকারী বিভিন্ন দপ্তরসহ উপজেলার বিভিন্ন কলেজ ও বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিজ্ঞান ও প্রযুক্তি মেলা বসেছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১