আপডেট : ১৮ November ২০১৯
ঝিনাইদহে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত হয়েছেন। পুলিশের দাবি, বন্দুকযুদ্ধে নিহত বাদশা মিয়া (৫২) পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতা। ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার রাতে হরিণাকুণ্ডুর তেঁতুলিয়া ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, হরিণাকুণ্ডু থানা পুলিশের একটি টহল দল ওই এলাকায় গেলে তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে সন্ত্রাসীরা। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। গুলিবিনিময় শেষে বাকিরা পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির এক আঞ্চলিক নেতা বাদশাকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ১০টির বেশি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১