বাংলাদেশের খবর

আপডেট : ১৭ November ২০১৯

ময়মনসিংহ ডিবি’র অভিযানে ২১০পিস ইয়াবাসহ গ্রেপ্তার চার


ময়মনসিংহের কোতোয়ালী থানা এলাকায় অভিযান চালিয়ে ২১০পিস ইয়াবাসহ ৪মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি।

ডিবি’র এস আই মনিরুজ্জামান, এস আই আব্দুল মজিদের নেতৃত্বে একদল পুলিশ আজ রবিবার ভোরে কোতোয়ালীর আকুয়া বাইপাস মোড় এলাকায় অভিযান চালিয়ে ২১০পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আঃ সামাদ হৃদয় (১৮), হুমায়ন কবির (১৮), মোঃ শাকিল মিয়া(২০), মোঃ খোরশেদ আলী(৪৮)কে গ্রেপ্তার করে।

আজ রবিবার দুপুরে গ্রেপ্তারকৃত আসামিদের বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশ ডিবি’র ওসি শাহ কামাল আকন্দ।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১