আপডেট : ০৬ November ২০১৯
চার ঘণ্টা রংপুর-কুড়িগ্রাম মহাসড়ক অবরোধ করার পর শিক্ষার্থীদের দাবি মেনে নিল বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) প্রশাসন। বুধবার দুপুর ১টায় বিক্ষোভ মিছিল শেষে বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর ফটকের সামনে রংপুর-কুড়িগ্রাম মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। টানা ৪ ঘন্টা মহাসড়ক অবরোধ করার পর বেরোবি উপাচার্য ড.নাজমুল আহসান কলিম উল্লাহ শিক্ষার্থীদের সh দাবি মেনে নেয়ার ঘোষণা দেন। এরপর শিক্ষার্থীরা বিজয় মিছিল করে হলে ফিরে যায়। শিক্ষার্থীদের দাবিগুলো হল- আবাসিক হলগুলোতে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের থাকার সুযোগ প্রদান, বিগত সময়ে ভর্তি জালিয়াতির সঙ্গে জড়িতদের ভর্তি সংক্রান্ত কর্মকাণ্ড থেকে বিরত রাখা ও আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের বিভাগীয় ও একাডেমিক হয়রানি না করা।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১