বাংলাদেশের খবর

আপডেট : ০২ November ২০১৯

প্রকাশ পেল রিয়া-আদনানের ‘কিছু কথা’


রিয়া খান-আদনান ভূঁইয়ার ‘কিছু কথা’ গানটি প্রকাশ করেছে এম মিউজিক (প্রোডাকশন)। গানটির কথা লিখেছেন আদনান ভূঁইয়া। একই সঙ্গে এই ডুয়েট গানে কন্ঠ শিল্পী রিয়া খানের সঙ্গে সুর দিয়েছেন তিনি।

গত ২৩ অক্টোবর ‘কিছু কথা’ শিরোনামের গানটির মিউজিক ভিডিওর শুটিং নারায়ণগঞ্জের রুপগঞ্জ ও তিনশো ফিট এলাকায় শেষ হয়। পরিচালনা করছেন মোক্তার হোসেন। গল্প লিখেছেন এহসান হাবিব সকাল।

গানটির পরিচালক মোক্তার হোসেন বলেন, ‘রিয়া খানের কন্ঠে অন্য রকম এক মুগ্ধতা আছে। আমি মনে করি দর্শকদের তার সুমধূর কন্ঠ ভালো লাগছে। গানটি প্রকাশের পর থেকেই শ্রোতা মহল থেকে দারুণ প্রশংসা পাচ্ছি।

এম মিউজিক (প্রোডাকশন) প্রতিষ্ঠানটি তাদের ইউটিউব চ্যানেলে প্রকাশ করে ‘কিছু কথা’ গানটির ভিডিও।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১