বাংলাদেশের খবর

আপডেট : ৩০ October ২০১৯

মহাদেবপুরে ইউপি সদস্যসহ গ্রেপ্তার ৫

গ্রেপ্তারকৃত ইউপি সদস্যসহ ৫ আসামী প্রতিনিধির পাঠানো ছবি


নওগাঁর মহাদেবপুরে ফেন্সিডিল, চোলাইমদ ও মটরসাইকেল চুরি মামলায় ইউপি সদস্যসহ ৫ জনকে গ্রেপ্তার করে মহাদেবপুর থানা পুলিশ।

গত মঙ্গলবার রাতে পৃথক পৃথক অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পরে আজ

থানার ওসি (তদন্ত) মোঃ সিদ্দীকুর রহমান জানান, উপজেলার খাজুর ইউনিয়নের দক্ষিণওড়া গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে ৬ নং ওয়ার্ড সদস্য মাদকসেবী জুলকার নাইম (৪০) কে খাজুর মোড় এলাকা থেকে, এনায়েতপুর ইউনিয়নের খাঁপুর গ্রামের মৃত নূর উদ্দীনের পুত্র মাদক ব্যবসায়ী আনোয়ার হোসেন (৪৮) কে ও ছাদেক আলীর পুত্র সাজু হোসেন (৩৫) কে ৫ লিটার করে চোলাইমদসহ তাদের নিজ নিজ বাড়ি থেকে এবং মান্দা উপজেলার বেজুরা গ্রামের একরামুল হকের পুত্র ফেন্সিডিল ব্যবসায়ী তরিকুল ইসলাম তারেক (৩০) কে ১৮ বোতল ফেন্সিডিলসহ উপজেলা সদরের টিএনটি মোড় এলাকা থেকে এবং উপজেলার মহেষপুর গ্রামের আনিছুর রহমানের পুত্র মিলন হোসেন সবুজ (৩০) কে মটর সাইকেল চুরির মামলায় গ্রেপ্তার করেন।

তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট বিষয়ে পৃথক ৪টি মামলা দায়ের করে গতকাল বুধবার জেলহাজতে প্রেরণ করেছেন বলে তিনি জানান।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১