আপডেট : ২৭ October ২০১৯
গাজীপুরের শ্রীপুর উপজেলার নগর হাওলা এলাকায় ১৯ দিন বয়সের এক শিশু সন্তানকে বালতির পানিতে চুবিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার বাবার বিরুদ্ধে। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত বিজয় হাসানকে রবিবার আটক করেছে। আটক বিজয় হাসান উপজেলার গাজীপুর ইউনিয়নের নগর হাওলা গ্রামের শামসুল হকের ছেলে। আর নিহত শিশুটির নাম আব্দুল্লাহ আল মাহাদী। শিশুটির স্বজনদের অভিযোগ, রোববার ভোর ৬টার দিকে শিশুটিকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করা হয়। পরে বাথরুমের বালতির পানিতে শিশুটিকে চুবানো অবস্থায় উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত শিশুটির মায়ের স্বজনরা আরও অভিযোগ করেন, বিজয় হাসান নেশাগ্রস্ত এবং অন্য আরেক মেয়ের সঙ্গে তার পরকীয়ার সম্পর্ক রয়েছে। আর এ নিয়ে মাঝে মধ্যেই বিজয়ের স্ত্রীর সঙ্গে তার কলহ হতো। এরই জের ধরে শিশুটিকে পানিতে চুবিয়ে হত্যা করা হয়েছে। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান, পুলিশ ঘটনাস্থল থেকে অভিযুক্ত বিজয় হাসানকে আটক করেছে। ময়নাতদন্তসহ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১