বাংলাদেশের খবর

আপডেট : ২৪ October ২০১৯

সোনারগাঁয়ে ওলামা ঐক্য পরিষদের বিক্ষোভ মিছিল


ভোলার বোরহানুদ্দিনে মহানবী (সা:) কে কটূক্তিকারীর শাস্তির দাবিতে ও নবী প্রেমিক তৌহিদী জনতার উপর হামলার প্রতিবাদে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ইমাম ওলামা ঐক্য পরিষদের উদ্যোগে এ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। 

আজ সকালে থেকেই বিভিন্ন ওলামায়ে কেরাম ও  মাদ্রাসার শিক্ষার্থীরা উপজেলার সাহাপুর এলাকায় অবস্থিত সভায় খণ্ড খণ্ড মিছিল নিয়ে যোগ দেন। পরে একটি বিশাল মিছিল নিয়ে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে হাবিবপুর ঈদগা মাঠে এসে শেষ হয়। মিছিলে কয়েক হাজার ওলামায়ে কেরাম ও মাদ্রাসা শিক্ষার্থীরা বিভিন্ন প্লেকার্ড ও ব্যানার নিয়ে অংশ নেন।

বিক্ষোভ মিছিল ও সভায় ইমাম ওলামা ঐক্য পরিষদের সোনারগাঁয়ের সভাপতি মাওলানা মহি উদ্দিন খানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন মুফতি সাইদুর রহমান, মাওলানা ইকবাল হোসাইন, মাওলানা আব্দুদ দাইয়ান, মাওলানা কামাল হোসাইন, মাওলানা শাহজাহান শিবলী, মুফতি আবু বকর, মুফতি সিদ্দিকুর রহমান, মুফতি রুহুল আমিন কাসেমী, মাওলানা মাহবুবুর রহমান, মাওলানা আব্দুল হান্নান, মাওলানা শামীমুল ইসলাম, মাওলানা নূরুল্লাহ হাসেমী, মাওলানা আব্দুর রহমান, হাফেজ মোয়াজ্জেম হোসাইন, মাওলানা ফজলুর রহমান কাসেমী প্রমুখ।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১