আপডেট : ২৩ October ২০১৯
লক্ষ্মীপুর জেলার রায়পুরে চতুর্থ শ্রেণীর এক মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মাসুদ গোলদার নামের এক যুবককে আটক করেছে পুলিশ। আজ বুধবার সকালে উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নের চর কাছিয়া গ্রামে থেকে তাকে আটক করা হয়। আটককৃত যুবক একই গ্রামের জাকির গোলদার ছেলে। এদিকে গতকাল মঙ্গলবার সকালে মাদ্রাসা যাওয়ার পথে চর এলাকার নির্জন জায়গায় বখাটে মাসুদ গোলকার ওই ছাত্রীকে একা পেয়ে মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণ করে বলে অভিযোগ পাওয়া যায়। পরে রাতেই এ ঘটনায় ছাত্রীর মা বাদী হয়ে রায়পুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। মেডিকেল পরীক্ষার জন্য ভিকটিমকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ ও এলাকাবাসী জানান, স্থানীয় একটি মাদ্রাসার চতুর্থ শ্রেণীর ছাত্রী সে। প্রতিদিনের মতো মঙ্গলবার সকালে মাদ্রাসা যাওয়ার পথে চর এলাকার নির্জন জায়গায় বখাটে মাসুদ গোলকার ওই ছাত্রীকে একা পেয়ে তার মুখ চেপে ধরে জোরপূর্বক তাকে ধর্ষণ করে। এ সময় মেয়েটির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে ধর্ষক মাসুদ মেয়েটিকে রেখে পালিয়ে যায়। স্থানীয়রা অজ্ঞান অবস্থায় কাদা মাখা পোষাকে মেয়েটিকে উদ্ধার করে স্থানীয় ইউপি চেয়ারম্যানের কার্যালয়ে নিয়ে যায়। পরে চেয়ারম্যান রায়পুর থানা পুলিশকে খবর দেয়। রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তোতা মিয়া ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মাসুদ গোলদার নামের এক যুবককে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১