বাংলাদেশের খবর

আপডেট : ২২ October ২০১৯

সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে স্কুল ক্যাম্পেইন অনুষ্ঠিত


সিরাজগঞ্জ সদর উপজেলা শিয়ালকোল ইউনিয়নের শিয়ালকোল আব্দুল আল মাহমুদ মেমোরিয়াল স্কুল এ্যান্ড কলেজ চত্বরে ছাত্র ছাত্রীদের নিয়ে স্কুল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। 

আজ মঙ্গলবার দুপুর ১২টায় অত্র স্কুলের সহকারী প্রধান শিক্ষক গোপাল চন্দ্র রায়ের সভাপতিত্বে ‘স্ট্রেনদেনিং এনগেজ মেন এ্যান্ড বয়েজ নেটওয়ার্ক ফর রিডিউচিং ভায়োলেন্স উইমেন এ্যান্ড চিলড্রেন‘ বাংলাদেশ প্রকল্পের আওতায় বাংলাদেশ প্রগতি সংস্থা (বিপিএস) তাড়াশ, সিরাজগঞ্জ এর বাস্তবায়নে ও ব্র্যাক বাংলাদেশের সহায়তায় ৬ষ্ট থেকে ১০ম শ্রেণির ছাত্র/ছাত্রীদের নিয়ে নারী ও শিশুর প্রতি জেন্ডার ভিত্তিক নির্যাতন প্রতিরোধে পুরুষ ও কিশোরদের অংশ্রগ্রহণে আলোচনা সভা ,স্কুল ক্যাম্পেইন ও স্বাক্ষরতা অভিযান অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন শিয়ালকোল ইউনিয়ন পরিষদের সদস্য আতাউর রহমানসহ সকল সদস্যবৃন্দ, বাংলাদেশ প্রগতি সংস্থা (বিপিএস)’র নির্বাহী পরিচালক করিম বকস, সমন্বয়কারী মহসীন আলী, সংগঠক সেলিম রেজা, হিসাব রক্ষক আলামিন ও স্কুলের সকল শিক্ষক শিক্ষিকা মন্ডলী। এ স্কুল ক্যাম্পেইনে ছাত্র / ছাত্রীদেরকে বিভিন্ন সচেতনতামুলক ভিডিও প্রদর্শন করা হয় এবং স্বাক্ষরতা অভিযান ব্যানারে স্বাক্ষর গ্রহণ করা হয়।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১