বাংলাদেশের খবর

আপডেট : ২০ October ২০১৯

জাবি ভিসির কুশপুত্তলিকা দাহ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. ফারজানা ইসলামের কুশপুত্তলিকা দাহ করেছে আন্দোলনকারীরা ছবি: বাংলাদেশের খবর


জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. ফারজানা ইসলামের অপসারনের দাবিতে তার কুশপুত্তলিকা দাহ করেছে আন্দোলনকারীরা।

আজ রোববার সাড়ে ১২টার দিকে চলমান উপাচার্য বিরোধী আন্দোলনর কর্মসূচীর অংশ হিসাবে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এই কুশপুত্তলিকা দাহ করেছে আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীরা। 

এর আগে সমাজবিজ্ঞান ভবন থেকে বিক্ষোভ মিছিল করেন তারা। মিছিলটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মিনার প্রাঙ্গণে গিয়ে প্রতিবাদ সমাবেশ করে। এসময় তারা উপাচার্যের নামে কুশপুত্তলিকা দাহ করেন।

কুশপুত্তলিকা দাহ করার সময় ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম অনিক বলেন, " এই কর্মসূচির পর থেকে আমরা উপাচার্যের স্বাক্ষরিত কোনো আদেশ আর মানবো না। উপাচার্যকে সর্বাত্মকভাবে অস্বীকার করা হলো।”

বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ, জাবি শাখার যুগ্ন আহবায়ক জয়নাল আবেদিন শিশির বলেন, "আমরা দুর্নীতিবাজ উপাচার্যকে আর এক মুহূর্তও দায়িত্বের আসনে দেখতে চাই না। তিনি দায়িত্ব পালনের সকল নৈতিক অধিকার হারিয়েছেন। অবিলম্বে এই উপাচার্যকে অপসারণ করতে হবে। "

‘দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’ এর সমন্বয়ক অধ্যাপক রায়হান রাইন বলেন, “আজ কুশপুত্তলিকা দাহের মাধ্যমে এই বিশ্ববিদ্যালয় থেকে উপাচার্যকে সম্পূর্ণভাবে অস্বীকার করা হলো।”


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১