বাংলাদেশের খবর

আপডেট : ১৯ October ২০১৯

চট্টগ্রামে বাসায় মিলল বাবা-মেয়ের গলাকাটা লাশ


চট্টগ্রামের বন্দর থানা এলাকার একটি বাসা থেকে বাবা ও মেয়ের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের স্ত্রী হাসিনা বেগমসহ দুই নারীকে আটক করেছে পুলিশ।

আজ শনিবার দুপুর ১২টার দিকে নিমতলার শাহ আলম ভবন থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- মো. আরিফ (৩৫) এবং মেয়ে বিবি ফাতেমা (৪)।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত চক্রবর্তী বলেন, “বুচুইক্যা কলোনির একটি ভবনের নিচতলার একটি বাসায় আরিফ পরিবার নিয়ে থাকতেন। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ দুটি উদ্ধার  করে।”

তিনি বলেন, দুজনের গলাতেই ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। মেয়ে বাসার খাটে এবং তার বাবার লাশ ফ্লোরে পড়ে ছিল।

সুকান্ত চক্রবর্তী বলেন, নিহত শিশু মা হাসিনা বেগমসহ দুই নারীকে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

দাম্পত্য বিরোধে এ হত্যাকাণ্ড ঘটাতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বলেও জানান তিনি।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১