বাংলাদেশের খবর

আপডেট : ১৫ October ২০১৯

সুন্দরব‌নে বন্দুকযুদ্ধে ৪ ‘বনদস্যু’ নিহত


খুলনার কয়রা উপজেলায় সুন্দরবনে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ বনদস্যু আমিনুর বা‌হিনীর প্রধান আা‌মিনুর ও সেকেন্ড ইন কমান্ড রফিকসহ চারজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন দুই র‌্যাব সদস্য।

আজ মঙ্গলবার সকালে সুন্দরবনের গহীনে এ ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থল থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করে র‌্যাব।

র‌্যাব-৬ এর অধিনায়ক লে. কর্নেল সৈয়দ মোহাম্মদ নুরুস সালেহীন ইউসুফ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সকালে সুন্দরবনের কয়রায় র‌্যাব-৬ এর একটি টিমের সঙ্গে বনদস্যু আমিনুর বাহিনীর ব্যাপক গুলি বিনিময় হয়। এতে বাহিনী প্রধান আমিনুর ও সেকেন্ড-ইন-কমান্ড রফিকসহ চার জন বনদস্যু নিহত হয়েছে। 

তিনি জানান, এ সময় র‌্যাব-৬ এর দুই সদস্য সদস্য আহত  হয়েছেন। ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১