আপডেট : ১৪ October ২০১৯
চট্টগ্রাম মহানগরীর ডাবলমুরিং থানাধীন আগ্রাবাদে র্যাবের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ রবিবার রাতে যুবলীগের এক নেতা নিহত হয়েছেন। নিহত খুরশিদ আলম (৪৫) পাঠানঠুলী ওয়ার্ড যুবলীগের সহ সভাপতি বলে জানা গেছে। র্যাব-৭ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মো. মাশকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। র্যাব-৭ এর দাবি, আগ্রাবাদ এলাকায় র্যাব-৭ এর টহল দল ও অস্ত্রধারী সন্ত্রাসীদের গুলিবিনিময়ের ঘটনা ঘটে। পরে ঘটনাস্থল থেকে খুরশিদ আলমের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়। একই সাথে ২টি বিদেশি পিস্তলসহ ৩টি অস্ত্র এবং ১২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। খুরশিদ আলমের বিরুদ্ধে আলোচিত মান্নান হত্যাসহ চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন থানায় ৮টি মামলা ও অসংখ্য অভিযোগ, জিডি রয়েছে বলে জানায় র্যাব।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১