আপডেট : ১১ October ২০১৯
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চাঁদপুরের এক শিশু বৃহস্পতিবার ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মারা গেছে। মৃত আব্দুল কাদের (১৩) চাঁদপুর শহরের জামতলা রোড এলাকার আমিন গাজীর ছেলে। সে শহরের গ্রিন ভিউ ডায়াগনস্টিক সেন্টারে কাজ করতো। গ্রিন ভিউ ডায়াগনস্টিক সেন্টারের স্বত্ত্বাধিকারী মো. শাহ আলম বলেন, আব্দুল কাদের আমার প্রতিষ্ঠানে কাজ করতো। কয়েক দিন আগে সে জ্বরে আক্রান্ত হয়। চাঁদপুর সদর হাসপাতালে পরীক্ষায় ডেঙ্গু ধরা পড়লে গত মঙ্গলবার তাকে চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। তার শারীরিক অবস্থার অবনতি হলে বুধবার দুপুরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে আব্দুল্লাহ মৃত্যুবরণ করে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১