বাংলাদেশের খবর

আপডেট : ০৯ October ২০১৯

এবারের পূজায় মিম


এবারের পূজায় জন্মস্থান রাজশাহীর বাঘায় কাটাচ্ছেন বিদ্যা সিনহা সাহা মিম। শারদীয় এই দুর্গোৎসবে মহতী এক উদ্যোগ নিয়েছেন এই তারকা।

স্থানীয় গরিবদের মাঝে পূজার পোশাক বিতরণ করেছেন তিনি। গত ৬ অক্টোবর সন্ধ্যায় বাঘার পূজামণ্ডপে তিনি এই পোশাক বিতরণ করেন। পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানেও অংশ নেন ‘সাপলুডু’র এই তারকা।

এদিকে অষ্টমীর দিন মিম বাংলা সিনেমার বেশকিছু গান গেয়ে শোনান মণ্ডপে আগতদের। পাশাপাশি নিজের ছবি ‘সাপলুডু’র কথা বলেন।

বিদ্যা সিনহা সাহা মিমের জন্মস্থান বাঘা। ২০০৭ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় বিজয়ী হন তিনি। ‘জোনাকির আলো’ চলচ্চিত্রে অভিনয় করে ৩৯তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে মৌসুমীর সঙ্গে যৌথভাবে শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার অর্জন করেন।

গত ২৭ সেপ্টেম্বর তার অভিনীত ‘সাপলুডু’ ছবি মুক্তি পেয়েছে। এতে তিনি আরিফিন শুভর বিপরীতে অভিনয় করেছেন। ছবিটি পরিচালনা করেছেন গোলাম সোহরাব দোদুল।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১