বাংলাদেশের খবর

আপডেট : ০৬ October ২০১৯

বাগেরহাটে বজ্রপাতে নিহত ১


বাগেরহাটের মোরেলগঞ্জে বজ্রপাতে বিমল মিস্ত্রি (৬০) নামের এক দিন মজুরের মৃত্যু হয়েছে। আজ রবিবার দুপুরে উপজেলার হোগলাপাশা গ্রামে একটি বাড়িতে গাছ কাটার সময় বজ্রপাতে তিনি মারা যান।

নিহত বিমল মিস্ত্রি হোগলাপাশা গ্রামের মহেন্দ্র মিস্ত্রির ছেলে।

হোগলাপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রেজাউল ইসলাম নান্না জানান, বিমল মিস্ত্রি তার বাড়ি থেকে কিছু দূরে গাছ কাটছিলেন। হঠাৎ বৃষ্টির মধ্যে বজ্রপাত হয়। এতে ঘটনাস্থলেই বিমল মারা যায়।

মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজিজুল ইসলাম বজ্রপাতে নিহতের ঘটনা নিশ্চিত করেছেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১