বাংলাদেশের খবর

আপডেট : ০২ October ২০১৯

অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রির দায়ে কুমিল্লায় ৩ দোকানিকে জরিমানা

কুমিল্লা ম্যাপ


মূল্য থেকে অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রির অপরাধে কুমিল্লায় রাজগঞ্চ ও চকবাজারের ৩টি দোকানকে জরিমানা করা হয়।

আজ বুধবার দুপুরে কুমিল্লার চকবাজার ও রাজগঞ্জ বাজারে পেয়াজের দাম মনিটরিংয়ের জন্য পরিদর্শন করা হয়। এছাড়াও পেঁয়াজের বাজার দুইটিতে পৃথকভাবে অভিযান পরিচালনাও করা হয়।

কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফ হাসান এই অভিযান পরিচালনা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্র্যাট মারুফ হাসান বলেন, পেয়াজের উচ্চমূল্য নিয়ন্ত্রনে অভিযান অব্যাহত থাকবে। আমরা সকল ব্যবসায়ীকে পেয়াজের বিষয়ে সতর্ক করছি। যাতে তারা সিন্ডিকেট তৈরি করে অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রি না করে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১