আপডেট : ২৭ September ২০১৯
বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী মিথিলা। গায়ক ও অভিনেতা তাহসানের সঙ্গে বিচ্ছেদের পর আরেক গায়ক ও অভিনেতা জন কবিরের সঙ্গে তার প্রেমের গুঞ্জন ছড়ায়। পরবর্তীতে মিথিলা ও জন দুজনই জানান, তাদের মধ্যে ভালো বন্ধুত্ব ছাড়া আর কোনো সম্পর্ক নেই। আবারো আলোচনায় এই যুগলের প্রেম ও সম্পর্ক। ভারতীয় গণমাধ্যম ‘এই সময়’ ২৩ সেপ্টেম্বর সৃজিতের জন্মদিনে মিথিলার উপস্থিত থাকার খবর প্রকাশ করেছে। সেইসঙ্গে দাবি করেছে খুব দ্রুত তারা বিয়ে করছেন। সৃজিতের জন্মদিন পালনের একটি ছবিও প্রকাশ করেছে তারা। এর আগে গেল মাসে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছিল, সৃজিত-মিথিলার প্রেমের সম্পর্কটা বেশ দারুণ চলছে। ঈদের ছুটিতে বাংলাদেশ থেকে সৃজিতের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন মিথিলা। সেসময় সৃজিত রাজারহাটের বাড়িতে ‘এক যে ছিল রাজা’ সিনেমাটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার জেতার খুশিতে একটি প্রাইভেট পার্টির আয়োজন করেছিলেন। সেখানে সৃজিত বন্ধুদের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন মিথিলাকে। দক্ষিণ কলকাতায় মিথিলার বাড়িতেও নাকি এমন একটি আয়োজন করা হয়েছিল। সেখানে নিমন্ত্রণ পেয়েছিলেন সৃজিতের কাছের বন্ধুরা। কলকাতার ইন্ডাস্ট্রি ও মিডিয়া সবখানেই মিথিলাকে দেখা হচ্ছে সৃজিতের বর্তমান প্রেমিকা হিসেবে। তাদের ঘর বাঁধার খবরটা অবশ্য উড়িয়ে দিচ্ছেন অনেকেই। কারণ নারীসঙ্গ উপভোগ করা সৃজিতের বিয়েতে যত আপত্তি। একটা বিয়ের পর সেই সংসার ধরে রাখতে পারেননি পরনারীতে আসক্তির কারণেই। স্ত্রী তাকে ছেড়ে দেবার পর ‘সিঙ্গেল’ তকমা নিয়ে প্রেমের সমুদ্রে ভেসেই চলেছেন তিনি। এখন পর্যন্ত তার সঙ্গী হয়েছেন স্বস্তিকা মুখোপাধ্যায়, ঋতাভরী চক্রবর্তী, রাজনন্দিনী, জয়া আহসান। সর্বশেষ এ তালিকায় যোগ দিয়েছেন মিথিলা। তিনি কী পারবেন ঘরমুখো করতে সৃজিতকে? সে জবাব সময় দেবে। যদিও সৃজিত-মিথিলার এমন প্রেমর গুঞ্জন চলার মাঝেও সম্প্রতি মেয়েকে নিয়ে একসঙ্গে নিউইয়র্ক ঘুরতে দেখা গেছে সাবেক দম্পতি তাহসান-মিথিলাকে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১