বাংলাদেশের খবর

আপডেট : ২৫ September ২০১৯

আশুলিয়ায় কোটি টাকার জালনোটসহ আটক ২

আশুলিয়ার কুটুরিয়ার আমতলা এলাকা থেকে উদ্ধারকৃত কোটি টাকার জালনোট ছবি : বাংলাদেশের খবর


আশুলিয়ায় জালনোটসহ দুই ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৪) এর ক্রাইম প্রিভেনশন কোম্পানী-২। এ সময় তাদের নিকট হতে এক কোটি টাকার জালনোট উদ্ধার করা হয়।

বুধবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে আশুলিয়ার কুটুরিয়ার আমতলা এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতা হলেন- সেকেন্দার ও নাহিদ, তবে তাদের বিস্তারিত পরিচয় জানা সম্ভব হয়নি।

এ ব্যাপারে র‌্যাব-৪ এর কোম্পানী কমান্ডার মেজর শিবলী মোস্তফা জানান, জাল টাকা কেনার ফাঁদ পেতে ক্রেতা সেজে কুটুরিয়ার আমতলা এলাকায় থেকে তাদেরকে আটক করা হয়। এসময় তাদের নিকট হতে ১ হাজার টাকা নোটের এক কোটি মূল্যের জালনোট উদ্ধার করা হয়।

এ সময় তিনি আরো জানান, আটক দুই ব্যক্তি সাভার ও আশুলিয়ায় দীর্ঘদিন ধরে জাল টাকার ব্যবসা চালিয়ে আসছিল। তাদের সাথে আর কেউ জড়িত রয়েছে কি না তদন্ত করে দেখা হচ্ছে। একই সাথে জাল টাকা সরঞ্জামাদি উদ্ধারের চেষ্টা চলছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১