বাংলাদেশের খবর

আপডেট : ২৩ September ২০১৯

টি-টোয়েন্টি সিরিজ

বাংলাদেশ সফরে আসছে না অস্ট্রেলিয়া


তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে অক্টোবরে বাংলাদেশে আসছে না অস্ট্রেলিয়া ক্রিকেট দল। আজ সোমবার দুপুরে বিসিবির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

তবে আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে সিরিজটি অনুষ্ঠিত হবে। এছাড়া অস্ট্রেলিয়ার বিপক্ষে ফেব্রুয়ারিতে তিন ম্যাচের টেস্ট সিরিজটিও পিছিয়ে যাচ্ছে। সিরিজটি অনুষ্ঠিত হবে আগামী জুন-জুলাইয়ে।

উল্লেখ্য, এর আগে সবশেষ ২০১৭ সালে দু’টি টেস্ট খেলতে বাংলাদেশে আসে অজিরা। যেখানে প্রথম ম্যাচে অজিদের বিপক্ষে প্রথমবারের মতো টেস্টে দারুণ জয় পায় সাকিবরা। পরের ম্যাচ জিতে অবশ্য সমতায় শেষ হয় সিরিজ।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১