বাংলাদেশের খবর

আপডেট : ১৪ September ২০১৯

বড়লেখায় গাঁজাসহ আটক ১

গাঁজাসহ আটক লেগুনা চালক শাহব উদ্দিন ছবি : বাংলাদেশের খবর


মৌলভীবাজারের বড়লেখায় ভ্রাম্যমান আদালতের অভিযানের সময় গাঁজাসহ আটক লেগুনা চালক শাহাব উদ্দিনকে (২০) ৬ মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।

গতকাল শুক্রবার রাতে ভ্রাম্যমান আদালতে তাকে এই শাস্তি প্রদান করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম আল ইমরান আদালত পরিচালনা করেন।

শাহাব উদ্দিন উপজেলার দাসেরবাজার ইউপির পশ্চিম শংকরপুর গ্রামের জামাল উদ্দিনের ছেলে।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে মোটরযান আইনে অভিযান চলাকালে লেগুনা চালক শাহাব উদ্দিনের গাড়ি তল্লাশি করে ৩০ গ্রাম গাঁজা পাওয়া যায়। এসময় পুলিশ তাকে আটক করে। পরে ভ্রাম্যমান আদালত তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১