বাংলাদেশের খবর

আপডেট : ১৪ September ২০১৯

মঞ্চে প্রাঙ্গনেমোর-এর ‘ঈর্ষা’


আগামী ২৭ সেপ্টেম্বর, বাংলাভাষার অন্যতম শ্রেষ্ঠ কবি ও নাট্যকার সৈয়দ শামসুল হকের প্রয়াণ দিবস। সব্যসাচী এই লেখকের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে নাট্যদল প্রাঙ্গনেমোর মঞ্চে আনছে তাদের ৮ম প্রযোজনা ‘ঈর্ষা’র ২৭তম প্রদর্শনী।

২১ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় মঞ্চায়িত হবে সৈয়দ শামসুল হকের লেখা নিরীক্ষাধর্মী কাব্যনাট্য ‘ঈর্ষা’। নাটকটির নির্দেশনায় অনন্ত হীরা। এর তিন চরিত্রে অভিনয়ে রয়েছেন- নূনা আফরোজ, অনন্ত হীরা ও রামেজ রাজু।

১ ঘণ্টা ৫০ মিনিটের এই নাটকে রয়েছে ৭টি সংলাপ। এর সবচেয়ে বড় সংলাপটি ২৭ মিনিটের এবং সবচেয়ে ছোটটি ১৩ মিনিটের।

এই নাটক প্রসঙ্গে নূনা আফরোজ বলেন, ‘এটি সৈয়দ শামসুল হককে হারানোর মাস। ব্যক্তি শামসুল হকের প্রস্থান হয় কিন্তু সব্যসাচী লেখক, কবি, ঔপন্যাসিক, প্রাবন্ধিক, গল্পকার, নাট্যকার সৈয়দ হকের মৃত্যু নেই। তার উপস্থিতি অনুভব করার জন্য দেখতে আসুন নাটক ‘ঈর্ষা’। বিশেষ করে সৈয়দ হকের ভক্ত-পাঠক ও অনুরাগীদের আসার জন্য সবিনয় আমন্ত্রণ জানাচ্ছি।’


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১