আপডেট : ১৩ September ২০১৯
‘নারী ও শিশু নির্যাতন রোধ করি, সুস্থ্য সুন্দর সমাজ গড়ে তুলি’ স্লোগানকে সামনে রেখে শুক্রবার সকালে গোয়ালন্দ উপজেলা কোর্ট চত্ত্বর মাঠ থেকে শতাধিক যুবক সাইকেল র্যালি বের করে। গোয়ালন্দ সাইক্লিস্ট নামের একটি সংগঠন এর আয়োজন করে। র্যালিটি ঢাকা-খুলনা মহাসড়ক দিয়ে দৌলতদিয়া ঘাটে পৌঁছায়। সেখান থেকে চর দৌলতদিয়ার আঞ্চলিক সড়ক দিয়ে পূর্ব উজানচর হয়ে উজানচর মঙ্গলপুর শামসুল উলুম হাফেজিয়া মাদ্রাসায় গিয়ে শেষ হয়। সকাল ১০টায় বের হওয়া এ সাইকেল র্যালিকে ঘিরে স্থানীয় তরুণদের মধ্যে ব্যাপক উৎসাহের সৃষ্টি হয়। গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার রুবায়েত হায়াত শিপলু এ র্যালির উদ্বোধন করেন। এর সার্বিক সহযোগিতায় ছিল মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান। উদ্বোধণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ মো. রবিউল ইসলাম, র্যালীর সার্বিক সহযোগিতা প্রদানকারী প্রতিষ্ঠান মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালক মো. সেলিম মুন্সি, সংবাদকর্মী আজু শিকদার, শামীম শেখ, রাশেদ রায়হান, গোয়ালন্দ পৌর ছাত্রলীগের সভাপতি রাতুল আহমেদ, সাধারণ সম্পাদক আকাশ কুমার সাহা, খুদে সাইক্লিস্ট ইমরুল হাসনাত প্রমূখ। গোয়ালন্দ সাইক্লিস্টের পক্ষে পৌর ছাত্রলীগের সভাপতি রাতুল আহম্মেদ বলেন, গত বছর আমরা মাদকবিরোধী সাইকেল র্যালি করি। আজ নারী ও শিশু নির্যাতন বিরোধী র্যালি করলাম। বিশাল এ র্যালি নিয়ে সড়ক, মহাসড়ক বা গ্রামের মধ্য দিয়ে চলার পথে ছোট ছোট পথসভা করি। এতে মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করেছি। র্যালির পৃষ্ঠপোষক সেলিম মুন্সি জানান, বাল্য বিয়ে, শিশুশ্রমসহ সকল ধরণের নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ ও তাদের জন্য একটি সুন্দর সমাজ গড়তে জনসচেতনতা সৃষ্টির খুবই প্রয়োজন। এ লক্ষেই এ র্যালিটির আয়োজন করা হয়। গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার রুবায়েত হায়াত শিপলু এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, র্যালির স্লোগান স্থানীয়দের মধ্যে ইতিবাচক সাড়া ফেলবে বলে আমি বিশ্বাস করি।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১