আপডেট : ১৩ September ২০১৯
শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ খেলাধুলায় এগিয়ে যাচ্ছে। ফুটবলের হারানো গৌরব ফেরাতে সরকারের পক্ষ থেকে স্কুল পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ড কাপ ফুটবল টুনামেন্ট চালু হয়েছে। বিভাগীয় এবং জেলা পর্যায়ে বিভিন্ন ফুটবল খেলার আয়োজন করা হচ্ছে। যার কারণে বেশি সংখ্যক শিক্ষার্থীর অংশগ্রহণ বাড়ছে খেলাধুলায় এবং তা এখন ছড়িয়ে পড়েছে গ্রাম-বাংলায়। তাতে আমাদের আন্তর্জাতিক মানের খেলোয়াড় তৈরী হবে। আজ শুক্রবার দুপুরে বেলাব সরকারি পাইলট মর্ডাণ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল খেলার প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, খেলাধুলাই পারে শিশুদের মধ্যে শৃঙ্খলা ফেরাতে। যুব সমাজকে মাদক হতে রক্ষা করতে হলে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলায় সরকারে বিশেষ নজর থাকায় অর্জন অব্যাহত রয়েছে। খেলাধুলার মাধ্যমে দেশ থেকে জঙ্গিবাদ সন্ত্রাসবাদ নিপাত যাবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল খেলার অনুষ্ঠানে বেলাব উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা শরমিনের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বেলাব উপজেলা চেয়ারম্যান সমশের জামান ভূইয়া রিটন, পুরুষ ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান ভূইয়া,মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন আক্তার খালেদাসহ সব ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা। পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল খেলার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন শিল্পমন্ত্রী।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১